জীবনভগ্নাংশ

জীবনভগ্নাংশ-ইরাবতি: পর্ব-৪

ইরাবতির ডাকে সাড়া দিয়ে মংলার পথ ধরলাম। রূপসা থেকে কাটাখালী। এরপর মংলা। স্থানীয় বাসগুলো বারবার ডাকছে। এই বাসগুলো সারা পথ ধরে যাত্রী উঠাবে। তাই মহেন্দ্র খুঁজছিলাম তারাতারি যাবার জন্য। । অবশেষে একখানা পেয়ে আরো কয়েজনের সাথে আমরাও উঠে পড়লাম। সূর্য্য বিদায় বেলায় পশ্চিম আকাশের সাথে রঙ্গিন হাসিতে মশগুল। সেই হাসি জলরাশিও ভাগাভাগি করে বিলিয়ে দিচ্ছে। …

জীবনভগ্নাংশ-ইরাবতি: পর্ব-৪ Read More »

জীবনভগ্নাংশ-হঠাৎ জন্মদিন

ঈষৎ স্রোতের নদী। নদীর মাঝে নোঙ্গর করা মাঝারি নৌকা। রাস পূর্ণিমার রাত। হালকা কুয়াশা ভেদ করে আসা জ্যোস্নার আলো ছোট ছোট ঢেউয়ের মাথায় চাঁদের দীপ্তি । একদল নারীপুরুষ একটা কেক ঘিরে বসে আছে। কেক এর মাঝে কোন নাম লিখা নেই। নেই কোন শুভেচ্ছা বাণী। ভরা পূর্ণিমার চাঁদের আলোতে সাদা ধবধবে একটা কেক। শুধু একটা লাল …

জীবনভগ্নাংশ-হঠাৎ জন্মদিন Read More »

জীবনভগ্নাংশ-৩৬ জুলাই উদ্‌যাপন

বিকট শব্দে বাজছিল— “দুষ্টু কোকিল ডাকে রে কুক কুক…” কিন্তু আমার মনে তখন ‘কু’ ডাকলো। রবীন্দ্র সরোবরে চলছে শরৎ উৎসব— “জুলাই ৩৬” উদ্‌যাপন। ক’দিন ধরেই শুনছিলাম, তাই ভাবলাম দেখি, জুলাই সনদের রাষ্ট্রীয় উৎসবে যাওয়া হয়নি—এইটা মিস করি কেন? যাওয়া ভুল ছিল। ইতিহাসের গন্ধ না পেয়ে পেলাম ইমিটেশনের গহনা, খাজা-বাতাসা, আইসক্রিম আর ভাজা-পোড়ার দোকান। জুলাই সনদের …

জীবনভগ্নাংশ-৩৬ জুলাই উদ্‌যাপন Read More »

জীবনভগ্নাংশ-হাঁটু কোম্পানির বিজ্ঞাপন, সুনামগঞ্জ

সুনামগঞ্জের পলাশ বাজার। ইতস্ততঃ ঘোরাঘুরি চলছে। হঠাৎ কবিতার সুর পাওয়া গেল। ছন্দময় কবিতা। কে যেন আবৃত্তি করছে। এই কবিতার একটি শব্দ আমাকে বেশ আগ্রহী করে তুললো। শব্দটি হচ্ছে ‘হাঁটু কোম্পানি’। কিসের মিটিং, কিসের সুটিং! সবকিছু ফেলে ক্যামেরা হাতে ছুটে গেলাম সেই কবিতার উৎসের দিকে। গিয়ে তো চক্ষু ছানাবড়া। একটি হাটু, তার উপর কাগজে সাজানো নানা …

জীবনভগ্নাংশ-হাঁটু কোম্পানির বিজ্ঞাপন, সুনামগঞ্জ Read More »

জীবনভগ্নাংশ-ইরাবতি: পর্ব-৩

শান্ত নদীতে নৌকার দুলুনি নেই। তাই ছইয়ের উপর উঠে এলাম। পর্যটকদের জন্য বানানো এই নৌকা। ছইয়ের উপর লম্বা কাঠের বেঞ্চ বসানো। বেঞ্চে বসে আকাশের দিকে তাকিয়ে থাকাটা ভাল লাগলো না। দুই বেঞ্চের ফাঁকে আকাশের দিকে তাকিয়ে শুয়ে পড়লাম। রাতগুলো যদি প্রহরীর হাকডাক বিহীন ভাবেই কাটিয়ে দেয়া যেত! চওড়া নদীর ঠিক বুকের মাঝখানে রেখা টেনে টেনে …

জীবনভগ্নাংশ-ইরাবতি: পর্ব-৩ Read More »

জীবনভগ্নাংশ-গোবর চাকা, খুলনা: পর্ব-১

সকালের দিকে হাতে একটু ফাঁকা সময় ছিল। চা খাবার ইচ্ছে হলো—কিন্তু সেই অভিজাত সিটি ইনের চা নয়। ওখানে চা ভালো, দোষটা চায়ের নয়—দোষ গল্পের। সেইসব এলাকায় চা খেতে বসলে মানুষের কথা শুনে মনে হয়, সবাই যেন কফির দেশে জন্ম নেওয়া। গল্প-স্বল্পের এইসব জায়গায় চায়ের কাপ শুধু কাপ, ঝড় তোলে না। তাই উদ্দেশ্যহীনভাবে হেঁটে হেঁটে পৌঁছে …

জীবনভগ্নাংশ-গোবর চাকা, খুলনা: পর্ব-১ Read More »

জীবনভগ্নাংশ-হাত

ক’দিন আগেই ফেসবুকে দিয়েছিলাম আমার হাত আর ক্যামেরার একটি ছবি। আলো-ছায়ার খেলা, লেন্সের ছোঁয়া, সৃজনের নীরব গর্ব—সব মিলিয়ে ছবিটা দেখে আমি নিজেই আপ্লুত হয়েছিলাম। মনে হচ্ছিল, এই হাতই আমার পরিচয়; সৃষ্টি, স্পর্শ আর সংবেদনশীলতার প্রতীক। আজ সকালে ঢাকা আসার জন্য খুলনায় গ্রীনলাইন কাউন্টারের সামনে দাঁড়িয়েছি। শহরের ব্যস্ততা মোটামুটি জেগেছে। হঠাৎ চোখে পড়লো, এক প্রবীণ নারী, …

জীবনভগ্নাংশ-হাত Read More »

জীবনভগ্নাংশ-রূপজান

ছবি তুলতে এগিয়ে গিয়ে আমি শুধু জানতে চেয়েছিলাম,“আপনার একটা ছবি তুলতে পারি?” উত্তরটি এল অন্য কারও কণ্ঠে, “তিনি তো চোখে দেখেন না।” বাক্যটি যেন বাতাসকে মুহূর্তেই ভারী করে দিল। ক্যামেরা হাতে দাঁড়িয়ে রইলাম স্তব্ধ হয়ে। ভাবলাম, ছবি তোলা কি ঠিক হবে? কিন্তু তাঁর কাজের ভঙ্গিটি এমন নিবিষ্ট, এমন আত্মবিশ্বাসে ভরা যে আমি নিঃশব্দেই পাশে বসে …

জীবনভগ্নাংশ-রূপজান Read More »

জীবনভগ্নাংশ-জয়া আহসান ও অখ্যাত আমি

জয়া-অনেকেরই প্রিয় অভিনেত্রী। বিশাল সেলিব্রেটি। আমারও প্রিয়। তবে আমি তাকে ভালোবাসি পর্দায়-বাসার রান্নাঘরে নয়। তিনি কোন চরিত্রে কতটা ভেঙেছেন, গড়েছেন-সে হিসাব রাখি। কিন্তু তিনি সকালে কী খান, বিকেলে কী মেশান, রাতে কোন চামচে নাড়েন-এসব আমার জীবনের খাদ্যচক্রে ঢোকার কথা ছিল না। কিন্তু জীবন বড়ই দুষ্টু-যা না চাই, সেটাই প্লেটে এসে পড়ে। এক বন্ধু ফোন করে …

জীবনভগ্নাংশ-জয়া আহসান ও অখ্যাত আমি Read More »

জীবনভগ্নাংশ-টেবিলের চেয়ে নলি বড়

‘বাঁশের চেয়ে কঁঞ্চি বড়, শব্দটা আমরা অহরহ ব্যবহার করে থাকি। অনেকের আচরন দেখে আমরা টিপ্পনি কেটে এটা বলে থাকি। এই উদাহরণটা সাবলিল ভাবেই অনেকের আচরণে খাপে খাপে মিলে যায়। আজকে যে কারণে এই অসাধারণ প্রবচন আমার মনে পড়েছে, তার সাথে এটার মিল হয়ত অনেকেই খুঁজে পাবেন না। সারাদিন মাঠে কাজ করে বিকেল ৪টার দিকে খাবারের …

জীবনভগ্নাংশ-টেবিলের চেয়ে নলি বড় Read More »

Scroll to Top