জীবনভগ্নাংশ

জীবনভগ্নাংশ-এলো না

‘সে তো এলো না এলো না, কেন এলো না জানি না’ কিশোর কুমারের এই গানটা গত পাঁচ দিন ধরে আমার সাথী। না, কারো আসার কথা নয়, অন্তত তরঙ্গায়িত কন্ঠস্বর ভেসে আসবে। এলোলো……… না। ঈদের দিন। আপেক্ষার বেড়াজাল ছিন্ন করে বেড়িয়ে পরলাম। ক্যামেরা আমার পথের সাথী। নিঃসঙ্গতা দিয়েই ছবির শুরু। আমার ধারণা সবাই একধরণের নিঃসঙ্গতা আছে। …

জীবনভগ্নাংশ-এলো না Read More »

জীবনভগ্নাংশ-কথা ও মন

মা আসি – এই কথা বলে ছোটবেলায় প্রতিদিন স্কুলে যাবার সময় মায়ের কাছ থেকে বিদায় নিতাম। মাঝে মাঝে দুষ্টোমি করে বলতাম – মা যাই। পরম মমতায় মা শুধরে দিতেন, -যাই বলতে হয় না বাবা, বল আসি। নিজের ঘর হোক বা অন্য কোন বাড়ী হোক, কিছু একটা বলার অভ্যাস এখনও হয়ত আছে। এই ভাবে বলতে গিয়ে …

জীবনভগ্নাংশ-কথা ও মন Read More »

জীবনভগ্নাংশ-ওষুধ দেব কোথা

-হ্যালো কে বলছেন? কিছুটা কর্তৃত্বের সুরে। -ফোন তো করলেন আপনিই, আমার পরিচয় চাচ্ছেন কেন? – আমি … জেলার ষ্টাইকিং ফোর্স থেকে বলছি্। আপনি এই নম্বর থেকে …… অমুককে কল করে নানা হুমকি দিয়েছেন। আমাদের কাছে ভয়েস রেকর্ড আছে। আপনার বাড়ির ঠিকানা বলেন। না হলে আমরা ন্যাশনাল আইডি কার্ড থেকে আপনার সব কিছু তথ্য বের করে …

জীবনভগ্নাংশ-ওষুধ দেব কোথা Read More »

জীবনভগ্নাংশ-সরল কর

‘তোর সাথে খেলুম না’ বা ‘তোরে আর খেলতে নিমু না’ এই কথা দু’টির সাথে কমবেশী আমরা সবাই পরিচিত। ছোটবেলায় খেলার সাথীর মত এই দু’টি কথাও সাথী ছিল। কথা দু’টির অর্থ কাছাকাছি হলেও শেষের কথাটির ভয়ংকর। প্রথম কথাটির মাঝে অভিযোগ, অনুরাগ স্নেহ ভালবাসা কিছুটা হলেও অনুভব করা যায়। কান্নাকাটি, ক্ষমা চেয়ে পার পাওয়া যেত। কিন্তু ‘তোরে …

জীবনভগ্নাংশ-সরল কর Read More »

জীবনভগ্নাংশ-হঠাৎ জন্মদিন

ঈষৎ স্রোতের নদী। নদীর মাঝে নোঙ্গর করা মাঝারি নৌকা। রাস পূর্ণিমার রাত। হালকা কুয়াশা ভেদ করে আসা জ্যোস্নার আলো ছোট ছোট ঢেউয়ের মাথায় চাঁদের দীপ্তি । একদল নারীপুরুষ একটা কেক ঘিরে বসে আছে। কেক এর মাঝে কোন নাম লিখা নেই। নেই কোন শুভেচ্ছা বাণী। ভরা পূর্ণিমার চাঁদের আলোতে সাদা ধবধবে একটা কেক। শুধু একটা লাল …

জীবনভগ্নাংশ-হঠাৎ জন্মদিন Read More »

জীবনভগ্নাংশ-৩৬ জুলাই উদ্‌যাপন

বিকট শব্দে বাজছিল— “দুষ্টু কোকিল ডাকে রে কুক কুক…” কিন্তু আমার মনে তখন ‘কু’ ডাকলো। রবীন্দ্র সরোবরে চলছে শরৎ উৎসব— “জুলাই ৩৬” উদ্‌যাপন। ক’দিন ধরেই শুনছিলাম, তাই ভাবলাম দেখি, জুলাই সনদের রাষ্ট্রীয় উৎসবে যাওয়া হয়নি—এইটা মিস করি কেন? যাওয়া ভুল ছিল। ইতিহাসের গন্ধ না পেয়ে পেলাম ইমিটেশনের গহনা, খাজা-বাতাসা, আইসক্রিম আর ভাজা-পোড়ার দোকান। জুলাই সনদের …

জীবনভগ্নাংশ-৩৬ জুলাই উদ্‌যাপন Read More »

জীবনভগ্নাংশ-হাঁটু কোম্পানির বিজ্ঞাপন, সুনামগঞ্জ

সুনামগঞ্জের পলাশ বাজার। ইতস্ততঃ ঘোরাঘুরি চলছে। হঠাৎ কবিতার সুর পাওয়া গেল। ছন্দময় কবিতা। কে যেন আবৃত্তি করছে। এই কবিতার একটি শব্দ আমাকে বেশ আগ্রহী করে তুললো। শব্দটি হচ্ছে ‘হাঁটু কোম্পানি’। কিসের মিটিং, কিসের সুটিং! সবকিছু ফেলে ক্যামেরা হাতে ছুটে গেলাম সেই কবিতার উৎসের দিকে। গিয়ে তো চক্ষু ছানাবড়া। একটি হাটু, তার উপর কাগজে সাজানো নানা …

জীবনভগ্নাংশ-হাঁটু কোম্পানির বিজ্ঞাপন, সুনামগঞ্জ Read More »

জীবনভগ্নাংশ-ইরাবতি ২

শান্ত নদীতে নৌকার দুলুনি নেই। তাই ছইয়ের উপর উঠে এলাম। পর্যটকদের জন্য বানানো এই নৌকা। ছইয়ের উপর লম্বা কাঠের বেঞ্চ বসানো। বেঞ্চে বসে আকাশের দিকে তাকিয়ে থাকাটা ভাল লাগলো না। দুই বেঞ্চের ফাঁকে আকাশের দিকে তাকিয়ে শুয়ে পড়লাম। রাতগুলো যদি প্রহরীর হাকডাক বিহীন ভাবেই কাটিয়ে দেয়া যেত! চওড়া নদীর ঠিক বুকের মাঝখানে রেখা টেনে টেনে …

জীবনভগ্নাংশ-ইরাবতি ২ Read More »

জীবনভগ্নাংশ-গোবর চাকা, খুলনা

সকালের দিকে হাতে একটু ফাঁকা সময় ছিল। চা খাবার ইচ্ছে হলো—কিন্তু সেই অভিজাত সিটি ইনের চা নয়। ওখানে চা ভালো, দোষটা চায়ের নয়—দোষ গল্পের। সেইসব এলাকায় চা খেতে বসলে মানুষের কথা শুনে মনে হয়, সবাই যেন কফির দেশে জন্ম নেওয়া। গল্প-স্বল্পের এইসব জায়গায় চায়ের কাপ শুধু কাপ, ঝড় তোলে না। তাই উদ্দেশ্যহীনভাবে হেঁটে হেঁটে পৌঁছে …

জীবনভগ্নাংশ-গোবর চাকা, খুলনা Read More »

জীবনভগ্নাংশ-হাত

ক’দিন আগেই ফেসবুকে দিয়েছিলাম আমার হাত আর ক্যামেরার একটি ছবি। আলো-ছায়ার খেলা, লেন্সের ছোঁয়া, সৃজনের নীরব গর্ব—সব মিলিয়ে ছবিটা দেখে আমি নিজেই আপ্লুত হয়েছিলাম। মনে হচ্ছিল, এই হাতই আমার পরিচয়; সৃষ্টি, স্পর্শ আর সংবেদনশীলতার প্রতীক। আজ সকালে ঢাকা আসার জন্য খুলনায় গ্রীনলাইন কাউন্টারের সামনে দাঁড়িয়েছি। শহরের ব্যস্ততা মোটামুটি জেগেছে। হঠাৎ চোখে পড়লো, এক প্রবীণ নারী, …

জীবনভগ্নাংশ-হাত Read More »

Scroll to Top