জীবনভগ্নাংশ-রূপজান
ছবি তুলতে এগিয়ে গিয়ে আমি শুধু জানতে চেয়েছিলাম,“আপনার একটা ছবি তুলতে পারি?” উত্তরটি এল অন্য কারও কণ্ঠে, “তিনি তো চোখে দেখেন না।” বাক্যটি যেন বাতাসকে মুহূর্তেই ভারী করে দিল। ক্যামেরা হাতে দাঁড়িয়ে রইলাম স্তব্ধ হয়ে। ভাবলাম, ছবি তোলা কি ঠিক হবে? কিন্তু তাঁর কাজের ভঙ্গিটি এমন নিবিষ্ট, এমন আত্মবিশ্বাসে ভরা যে আমি নিঃশব্দেই পাশে বসে …









