জীবনভগ্নাংশ-এলো না
‘সে তো এলো না এলো না, কেন এলো না জানি না’ কিশোর কুমারের এই গানটা গত পাঁচ দিন ধরে আমার সাথী। না, কারো আসার কথা নয়, অন্তত তরঙ্গায়িত কন্ঠস্বর ভেসে আসবে। এলোলো……… না। ঈদের দিন। আপেক্ষার বেড়াজাল ছিন্ন করে বেড়িয়ে পরলাম। ক্যামেরা আমার পথের সাথী। নিঃসঙ্গতা দিয়েই ছবির শুরু। আমার ধারণা সবাই একধরণের নিঃসঙ্গতা আছে। …









