জীবনভগ্নাংশ-হাত
ক’দিন আগেই ফেসবুকে দিয়েছিলাম আমার হাত আর ক্যামেরার একটি ছবি। আলো-ছায়ার খেলা, লেন্সের ছোঁয়া, সৃজনের নীরব গর্ব—সব মিলিয়ে ছবিটা দেখে আমি নিজেই আপ্লুত হয়েছিলাম। মনে হচ্ছিল, এই হাতই আমার পরিচয়; সৃষ্টি, স্পর্শ আর সংবেদনশীলতার প্রতীক। আজ সকালে ঢাকা আসার জন্য খুলনায় গ্রীনলাইন কাউন্টারের সামনে দাঁড়িয়েছি। শহরের ব্যস্ততা মোটামুটি জেগেছে। হঠাৎ চোখে পড়লো, এক প্রবীণ নারী, …









