জীবনভগ্নাংশ

জীবনভগ্নাংশ-স্পর্শের সরল ব্যাকরণ

ধীরে ধীরে কখন যে হাতের নাগালে এসে দাঁড়িয়েছিল, টেরই পাইনি। ক্যামেরার স্ক্রিনে চোখ গুঁজে কাজ করছিলাম, হঠাৎ হাতে নরম কিছুর স্পর্শ। চমকে তাকিয়ে দেখি, একটি ছোট্ট বাছুর, আদর পাওয়ার আশায় আমার হাতে মুখ ঘষছে। কাজ থামিয়ে দেওয়ার সাধ জেগে উঠল; মনে হচ্ছিল, ওকে কোলে তুলে নেই। ময়মনসিংহে ভিডিওর কাজে এসে অদ্ভুত, মায়ামাখা কিছু মুহূর্ত জড়িয়ে …

জীবনভগ্নাংশ-স্পর্শের সরল ব্যাকরণ Read More »

জীবনভগ্নাংশ-ছ্যাকা

“ছ্যাকা”—শব্দটা শুনলেই কেউ হাসে, কেউ মুখ ফিরিয়ে নেয়। “আপনার কবিতাগুলো একদম ছ্যাকা খাওয়া মার্কা, খাইছেন নাকি ইদানিং ছ্যাকা?”— এক বন্ধু ফোনে হঠাৎ এভাবে জিজ্ঞেস করল। এই প্রশ্নে একটু থমকে গেলাম। আসলেই কি আমি ছ্যাকা খাইছি? সাধারণত সবাই ছ্যাকার সঙ্গে প্রেমের ব্যর্থতা জুড়ে দেয়। কিন্তু সত্যি বলতে, ছ্যাকা মানে এক ধরণের ধোকা— যে ধোকা আমরা প্রতিদিন …

জীবনভগ্নাংশ-ছ্যাকা Read More »

জীবনভগ্নাংশ-নিঃসঙ্গতার গলি ও ঈদ

কমলা রঙের রোদের চাদরে মুড়ে আছে প্রায় নিঃসঙ্গ গলি। রমজানের শেষ দিন। অধিকাংশ ছোলা-মুড়ি-পিয়াজুর দোকান বন্ধ। বিক্রির কোন হাকডাক নেই। ‘নাড়ির টানে’ মানুষ ঢাকা ছেড়েছে। ব্যস্ততায় ভাটা পড়েছে সড়কগুলোতে। নিঃসঙ্গতার ছাপ নিয়ে সাথে সাথে হেঁটে চলে ছায়া। দীর্ঘ হতে হতে হতে একসময় অন্ধকার হয়ে হারিয়ে যাচ্ছে কালো পিচের রাস্তায়। ক্রাচে ভর করে বৃদ্ধ ভিক্ষুক দাঁড়িয়ে …

জীবনভগ্নাংশ-নিঃসঙ্গতার গলি ও ঈদ Read More »

জীবনভগ্নাংশ-সাদাকালো

ইতিহাস মুছে ফেললাম। না, দেশের রাজনৈতিক ইতিহাস নয়; সিন্দুকের মাঝের ছোট কাঠের বাক্সে লুকোনো ভোমরার ইতিহাস নয়। কিছু রঙ তুলে ফেলে, সাদাকালোয় নতুন করে কিছু ছবি ধরলাম। মনোক্রোমে জীবনকে ফিরে দেখার ইচ্ছেয়। রঙের গল্প আসলে জীবনেরই গল্প। শুরুতে ছিল একরঙা, নিঃশব্দ, সাদাকালো একটা দুনিয়া। শৈশবের সাদাকালোয় রঙ ছিল না ঠিকই, কিন্তু আলো ছিল, সকালের রোদে …

জীবনভগ্নাংশ-সাদাকালো Read More »

জীবনভগ্নাংশ-নিজেকে ভালবাসা

‘বিনোদিনী রাই, ভিটামাটি লেইখ্খা দিমু, তোমায় যদি পাই’ গানের এই লাইনটি কয়েকদিন ধরে মাথায় ঘুরছিল। যখন তখন মুখ দিয়ে বের হচ্ছিল। আজ টাউনহলে কেনাকাটা করতে গিয়ে মোটামুটি উচ্চস্বরেই গানটি মুখ দিয়ে বেড়িয়ে গেল। দোকানদার অবাক হয়ে আমার মুখের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলো -আপনার গরম লাগে না? -লাগে -এই গরমে গান গাচ্ছেন কি করে? -গরমের সাথে …

জীবনভগ্নাংশ-নিজেকে ভালবাসা Read More »

জীবনভগ্নাংশ-ইরাবতি: পর্ব-২

খুলনা পর্ব অবশেষে ইরাবতিতে পৌঁছালাম। ততক্ষণে সুন্দরবনের নিশাচর প্রাণীগুলো খাদ্যান্বষণে বেড়িয়ে পড়েছে। বাতাসে কিছূ পাখীর ডানা ঝাপটানি ভেসে আসছে। কলকাকলি নেই। তবে বিরহী কোন এক পাখী মাঝে মাঝে বিলাপের সুরে ডাকছে। বয়ে যাওয়া জল সুর তুলেছে। এ গাছের গোড়া, ও গাছের গোড়ায় ছিবুড়ি খেলছে। আবার কল কল করে হেসে উঠছে। জোয়ার না ভাটা আমি বুঝতে …

জীবনভগ্নাংশ-ইরাবতি: পর্ব-২ Read More »

জীবনভগ্নাংশ-হস্তের ভগ্নদশা

মা বলতো দূর্ঘটনার নাকি হাত-পা নাই। তারমানে হঠাৎ করেই উড়ে এসে জুড়ে বসে কারো ঘাড়ে। এবং যথারিতি তিনি (দূর্ঘটনা) আমার ঘাড়ে সওয়ার হলেন। ‘টেপার হাত একেবারে ভেঙ্গে গেছে’ – ‘দেয়া নেয়া’ সিনেমায় উত্তম কুমারের একটা ডায়ালগ ছিল। সেই ডায়ালগ আমার সঙ্গী হল। দূর্ঘটনায় আমার কাঁধের অংশসহ হাত একেবারে ভেঙ্গে গেল। এক্সরে রিপোর্ট দেখার পর বড় …

জীবনভগ্নাংশ-হস্তের ভগ্নদশা Read More »

জীবনভগ্নাংশ-ফাঁদ পাতা ভুবনে

ফেসবুক এখন সবারই বন্ধু, আত্মীয় আরো অনেক কিছূ। আমরা যা বন্ধুকে বলতে পারি না, ফেসবুকে দিব্যি তা বলে ফেলি। যাকে বলতে চাই আকারে ইঙ্গিতে তাকে বুঝিয়ে দেই ইত্যাদি ইত্যাদি। এমন একটা অবস্থা হয়েছে, যা কিছু করি তা এখানে শেয়ার না করলে আমাদের অনেকে পেটের ভাত হজম হয় না। বাপ-দাদা চোদ্দগুষ্ঠির বন্ধু ফেসবুক। তবে বাস্তব জীবনের …

জীবনভগ্নাংশ-ফাঁদ পাতা ভুবনে Read More »

জীবনভগ্নাংশ-জল থেরাপী

ঘুঁটে কুড়ানীর ছেলে আর রাজার মেয়ে, অথবা রাজকুমার ও দরিদ্র কাঠুরের মেয়ের প্রেম আমরা ছোটবেলা থেকেই পড়ে এসেছি। কখনও বেশ আনন্দ পেয়েছি। নিজেকে দরিদ্র পরিবারের ছেলে মেনে নিয়ে ধনীর দুলালীকে জীবনে কল্পনা করিনি এমনই নয়। এই গল্পগুলোর মাজেজা হচ্ছে সমাজে মানুষের শ্রেণীভেদ আছে এবং থাকবে। মাঝে মধ্যে এর দূরত্বকে কমিয়ে আনার জন্য ভালবাসা নামক ট্রাম্প …

জীবনভগ্নাংশ-জল থেরাপী Read More »

জীবনভগ্নাংশ-মুড সুইং

‘মাঠের মাথায়’ না মাঠের কোণায়। এটা নিয়েই শুরু বচসা। রিক্সাওয়ালাকে বলেছিলাম ইকবাল রোড মাঠের মাথায় যাব। যথাস্থানে নামিয়ে দিয়ে ১০টাকা বেশী দাবী করলো।১০টাকা বেশী কেন?আপনি আমারে মাঠের কোণায় নিয়া আইছেনহাসবো না কাঁদবো! ‘মাঠের মাথায় বা কোণায়’ নিয়ে বেশি চিন্তায় গেলাম না। দশটাকা বেশী দিতেই পারি বা নাও পারি। তবে তাজমহল রোডের তীব্র জ্যামে প্রায় আধাঘন্টা …

জীবনভগ্নাংশ-মুড সুইং Read More »

Scroll to Top