জীবনভগ্নাংশ-ওষুধ দেব কোথা

-হ্যালো কে বলছেন? কিছুটা কর্তৃত্বের সুরে।

-ফোন তো করলেন আপনিই, আমার পরিচয় চাচ্ছেন কেন?

– আমি … জেলার ষ্টাইকিং ফোর্স থেকে বলছি্। আপনি এই নম্বর থেকে …… অমুককে কল করে নানা হুমকি দিয়েছেন। আমাদের কাছে ভয়েস রেকর্ড আছে। আপনার বাড়ির ঠিকানা বলেন। না হলে আমরা ন্যাশনাল আইডি কার্ড থেকে আপনার সব কিছু তথ্য বের করে নেব।

অচেনা একটা নম্বর থেকে ফোনটা এলো। ততোধিক অচেনা নম্বরে ফোনটা এলো। কোন এক কালে একটা সিম আমার ফোনে লাগানো ছিল বিস্মৃতির আড়ালেই ছিল নম্বরটি। অদ্ভুদ এক ঘটনার মধ্য দিয়ে সিমটি জেগে উঠলো। সাথে সাথে জেগে উঠলো শরীর ব্যাথা। গত ৪দিন ধরে বিদঘুটে কিসিমের এক জ্বর শরীরে ভর করেছে। জ্বর এক ডিগ্রি কমলে শরীর ব্যাথা বাড়ে ৪ ডিগ্রি। ব্যাথাময় এক ঘোর আচ্ছন্নের মাঝে ফোনটি বিষ ফোড়ার মত জেগে উঠলো।

-আমি এই নম্বর থেকে কারো সাথে কথা বলিনি

-আপনি বাসার ঠিকানা বলেন

-আমি আপনাকে চিনি না, সুতরাং বাসার ঠিকানা দেবার প্রশ্নই উঠে না। শুরু হলো নানা ধরনের হুমকি। অবশেষে বললাম, আপনার নাম, র‍্যাং, প্লাটুনের তথ্য দেন আমি আপনাকে আমার তথ্য দিচ্ছি। আর না দিলে আমি থানায় এই নম্বর ধরে জিডি করে দেব।

ফোন কেটে গেল। জিপি কাষ্টমার কেয়ারে ফোন করে নিশ্চিত হলাম, গত কয়েকদিন কেন, কয়েক বছর ধরে আমি এই ফোন ব্যবহার করিনি।

এখন আমি আপনাদের কোন ব্যাথার কথা বলবো। আমার শরীর, পাড়া, সমাজ ও দেশের সর্বত্রই ব্যাথার রাজ্ত্ব বিরাজমান। ওষুধ দেব …….

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top