জীবনভগ্নাংশ-ইরাবতি ১
ইরাবতির ডাকে সাড়া দিয়ে মংলার পথ ধরলাম। রূপসা থেকে কাটাখালী। এরপর মংলা। স্থানীয় বাসগুলো বারবার ডাকছে। এই বাসগুলো সারা পথ ধরে যাত্রী উঠাবে। তাই মহেন্দ্র খুঁজছিলাম তারাতারি যাবার জন্য। । অবশেষে একখানা পেয়ে আরো কয়েজনের সাথে আমরাও উঠে পড়লাম। সূর্য্য বিদায় বেলায় পশ্চিম আকাশের সাথে রঙ্গিন হাসিতে মশগুল। সেই হাসি জলরাশিও ভাগাভাগি করে বিলিয়ে দিচ্ছে। …
