জীবনভগ্নাংশ-এলো না

‘সে তো এলো না এলো না, কেন এলো না জানি না’ কিশোর কুমারের এই গানটা গত পাঁচ দিন ধরে আমার সাথী। না, কারো আসার কথা নয়, অন্তত তরঙ্গায়িত কন্ঠস্বর ভেসে আসবে। এলোলো……… না। ঈদের দিন। আপেক্ষার বেড়াজাল ছিন্ন করে বেড়িয়ে পরলাম।

ক্যামেরা আমার পথের সাথী। নিঃসঙ্গতা দিয়েই ছবির শুরু। আমার ধারণা সবাই একধরণের নিঃসঙ্গতা আছে। হয়ত এই নিঃসঙ্গতায় ভুগছি না, তবে এর মোহন সুরে আচছন্ন থাকি। কেউ কেউ আবার নিঃসঙ্গতার বিলাসে মেতে থাকে। যাই হোক মানুষের আনাগোনা থাকলেও ঢাকার অনেক সড়ক এখন একাকিত্বে ভুগছে।

ফাঁকা রাস্তাগুলো পেরিয়ে আসাদ গেটের দিকে যাইতেই মানুষের ঢল দেখতে পেলাম। সংসদ ভবনের মানে মানুষের মেলা। মানুষের মেলা নয়, মেলার মানুষ। ছোট খাট একটা মেলা বসেছে। সাধারণ দিনগুলোতে চটপটি আর ফুচকার দোকানে ভর্তি থাকে। কিন্ত আজকে এসব তো আছেই, আরো আছে চুড়ি, খেলনা বেলুন আরো কত কি। বাচ্চাকাচ্চা নিয়ে সবাই ঈদের আনন্দ উপভোগ করতে এসেছে। সব দেখতে বেশ ভাল লাগছিল। এত মানুষের আনন্দের ভিড়ে আমিও বেশ আনন্দ নিয়ে বাসায় ফিরলাম্।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top