জীবনভগ্নাংশ-নিঃসঙ্গতার গলি ও ঈদ

কমলা রঙের রোদের চাদরে মুড়ে আছে প্রায় নিঃসঙ্গ গলি। রমজানের শেষ দিন। অধিকাংশ ছোলা-মুড়ি-পিয়াজুর দোকান বন্ধ। বিক্রির কোন হাকডাক নেই। ‘নাড়ির টানে’ মানুষ ঢাকা ছেড়েছে। ব্যস্ততায় ভাটা পড়েছে সড়কগুলোতে। নিঃসঙ্গতার ছাপ নিয়ে সাথে সাথে হেঁটে চলে ছায়া। দীর্ঘ হতে হতে হতে একসময় অন্ধকার হয়ে হারিয়ে যাচ্ছে কালো পিচের রাস্তায়। ক্রাচে ভর করে বৃদ্ধ ভিক্ষুক দাঁড়িয়ে সঙ্গ দিচ্ছে সড়ককে। বাচ্চাদের খেলনার গাড়ীর বিক্রেতা মাঝে মাঝে ভেঁপু বাজাচ্ছে। দোকানী শেষ মূহুর্তের বিক্রির জন্য চিপস্‌ এর প্যাকেটগুলো তখনও রাস্তায় ঝুলিয়ে রেখেছে। আজকের শুণ্যতা পুরণে আগামীকাল ঈদ। ঈদমুবারক।

‘কাউকে পাই না খুঁজে আশেপাশে, তীব্র নিঃসঙ্গতা…….. মাঝে মাঝে

তোমার গহন কেশভার, সুগন্ধি হয়ে ওঠে নিঃসঙ্গতা।

– শামসুর রাহমান

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top