জীবনভগ্নাংশ-নিজেকে ভালবাসা

‘বিনোদিনী রাই, ভিটামাটি লেইখ্খা দিমু, তোমায় যদি পাই’ গানের এই লাইনটি কয়েকদিন ধরে মাথায় ঘুরছিল। যখন তখন মুখ দিয়ে বের হচ্ছিল। আজ টাউনহলে কেনাকাটা করতে গিয়ে মোটামুটি উচ্চস্বরেই গানটি মুখ দিয়ে বেড়িয়ে গেল। দোকানদার অবাক হয়ে আমার মুখের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলো

-আপনার গরম লাগে না?

-লাগে

-এই গরমে গান গাচ্ছেন কি করে?

-গরমের সাথে গানের কি সম্পর্ক?

-আমরা গরমে অস্থির হয়ে আছি আর আপনি নির্বিকার হয়ে গান গাচ্ছেন, বড়ই অদ্ভুদ মানুষতো আপনি।

-নিজেকে ভালবাসার চেষ্টা করে যাচ্ছি, তাই গান গাচ্ছি, মুচকি হেসে বললাম। দোকানদার মুখ ব্যজার করে টাকা গুনতে লাগলো।

নিজেকে ভালবাসার বিষয়টিও এক বন্ধু দু’দিন আগে মাথায় ঢুকে দিয়েছে। বাতাসে চুল উড়াবো বলে রিক্সা করে ঘুরছিলাম দু’জনে।

-তুই নিজেকে ভালবাসিস?

বাতাসের প্রলেপ ছিড়ে যেন একটা অগ্নিগোলা মাথায় পড়লো। আচমকা এই প্রশ্নে বেশ কিছুক্ষণ চুপ থাকলাম। উত্তর দেবার জন্য মুখ খোলার আগেই বন্ধুটি বললো- তুই নিজেকে ভালবাসিস না।

-কি করে বুঝলি?

– এর উত্তর এক সেকেন্ড দেয়া যায়, তুই পাঁচ মিনিট ধরে চিন্তা করছিস।

অদ্ভুত কাহিনী। আমি আমাকে ভালবাসি না! তাহলে কাকে ভালবাসি? আমি কি অন্য কাউকে ভালবাসি? আমি আমার সন্তান নিবিড়কে আমার জীবনের চাইতেও ভালবাসি। তাহলে কি আমি আমাকে ভালবাসি না?

রাইকে ভালবেসে যদি ভিটেমাটি লিখে দেই, তাহলে কি আমি আমাকে ভালবাসবো না? কোন এক সিনেমায় ইলিয়াস কাঞ্চন গাইছিল, ‘চুড়ি দেব আলতা দেব……..’। অনাদিকাল থেকেই ভালবাসা প্রকাশের জন্য কিছু না কিছু বিনিময় করতেই হয়। না’হলে ভালবাসা প্রকাশ পায় না। আমাকে যে আমি ভালবাসি তার প্রকাশ কি করে হবে? একে অসহ্য গরম, তার উপর নিজেকে ভালবাসার অদ্ভুত এই গ্যাড়েকল।

অবশেষে গুগল মামা মুখ থেকে নিজেকে ভালবাসার গল্প শুনলাম। নিজেকে ভালোবাসা হল নিজের সাথে একই দয়া এবং সহানুভূতির সাথে আচরণ করা যা আমি অন্যের বেলায় করি। এটি স্বার্থপর হওয়া বা অন্যেকে বিকিয়ে নিজেকে প্রথমে রাখার বিষয়ে নয়। এটি ন্যায্য হওয়া এবং ভারসাম্য বজায় রাখা।

যারা নিজেদের ভালোবাসে তারা অন্যদের জন্যও আশীর্বাদস্বরূপ কারণ তারা তাদের সমস্যাগুলিকে অন্যদের সামনে কমই তুলে ধরে।

চলুন অ্যালেসিয়া কারা’র গান গাইতে গাইতে নিজেকে ভালবাসি

“And there’s a hope that’s waiting for you in the dark

You should know you’re beautiful just the way you are

And you don’t have to change a thing, the world could change its heart

No scars to your beautiful, we’re stars and we’re beautiful”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top